ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Sharenews24

‘আয়না ঘর’ থেকে শত কোটি! অবশেষে ধরা পড়লেন সেই জেনারেল

২০২৬ মার্চ ২৬ ১০:০৪:৪৭
‘আয়না ঘর’ থেকে শত কোটি! অবশেষে ধরা পড়লেন সেই জেনারেল

নিজস্ব প্রতিবেদক : ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত তার বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হতে পারে।

শেখ মামুন খালেদের বিরুদ্ধে ডি জি এফ আইকে রাজনৈতিক কাজে ব্যবহার, কথিত জঙ্গি নাটকের সঙ্গে সম্পৃক্ততা, দুর্নীতির মাধ্যমে জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে শতকোটি টাকা আত্মসাৎ এবং ‘আয়না ঘর’ পরিকল্পনায় ভূমিকার অভিযোগ রয়েছে। এছাড়া, প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে, গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ শেয়ার ব্যবসা, অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে। অভিযোগ ছিল, তিনি দেশত্যাগ করতে পারেন—এমন আশঙ্কায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে