ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

বাজারে আসছে আকিজের ৫০০ কোটি টাকার বন্ড

২০২৬ মার্চ ২৫ ১৯:১৩:০৫
বাজারে আসছে আকিজের ৫০০ কোটি টাকার বন্ড

নিজস্ব প্রতিবেদক: আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড-এর ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল ও ফুললি রিডিমেবল জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত।

বুধবার (২৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৪তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সভায় কোম্পানিটির বন্ড সংক্রান্ত খসড়া প্রসপেক্টাস ও এর সারসংক্ষেপেও সম্মতি দেওয়া হয়েছে।

সভা শেষে কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা।

এছাড়া বন্ডটির ট্রাস্টি হিসেবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি এবং ফান্ড অ্যারেঞ্জার হিসেবে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড দায়িত্ব পালন করবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে