ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

ডাকসু ভিপির পুরোনো বার্তা প্রকাশ, শুরু বিতর্ক

২০২৬ মার্চ ২৫ ১৮:৪৭:৫১
ডাকসু ভিপির পুরোনো বার্তা প্রকাশ, শুরু বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পাঠানো ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরোনো টেক্সটের একটি স্ক্রিনশট।

ভাইরাল স্ক্রিনশটটি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

একটি পোস্টের মন্তব্যে স্ক্রিনশটটি শেয়ার করে গোলাম রাব্বানী লিখেছেন, “যেহেতু সে আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।”

ভাইরাল হওয়া স্ক্রিনশট অনুযায়ী, ২০১৮ সালের ১ আগস্ট সাদিক কায়েম ‘আসসালামু আলাইকুম, ভাই’ লিখে প্রথমবার যোগাযোগ করেন। পরে ৩ আগস্ট আবারও সালাম দিয়ে নিজেকে ‘ভার্সিটির ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন।

এরপর ২০১৯ সালের ৩১ জানুয়ারি পুনরায় বার্তা পাঠিয়ে তিনি নিজেকে ‘হলের ছোট ভাই’ বলে উল্লেখ করেন। তবে এসব বার্তার কোনো জবাব দেননি গোলাম রাব্বানী।

স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন আবদুল কাদের, যিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত।

তিনি পোস্টে লেখেন, “জীবনে মানুষকে অবহেলা করবেন না। সময়ের ব্যবধানে অবস্থান বদলে যেতে পারে।”

এছাড়া তিনি আরও উল্লেখ করেন, যারা জীবনে অবহেলার শিকার হয়ে হতাশ হচ্ছেন, তাদের জন্য এটি একটি শিক্ষণীয় উদাহরণ হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে