ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬
Sharenews24

ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফরের বার্তা

২০২৬ মার্চ ১৮ ১৯:০৭:০৭
ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফরের বার্তা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের সরকারি ছুটির দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে ঈদের আনন্দ উদযাপনে কিছুটা প্রভাব পড়তে পারে।

বুধবার (১৮ মার্চ) আবহাওয়া অধিদফতর এক বিশেষ বার্তায় জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ শিলাবৃষ্টি হতে পারে।

পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহের মতো বেশ কিছু বিভাগের আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী শনিবার (২১ মার্চ)ও দেশের বিভিন্ন স্থানে অনুরূপ আবহাওয়ার প্রভাব থাকতে পারে। এর কারণে ঈদের আনন্দ উদযাপনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তবে এই বৃষ্টিপাতের ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া সম্ভব বলে আশা করা হচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে