ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬
Sharenews24

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বদা সচেতন, নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান

২০২৬ মার্চ ১৮ ১৯:০৪:২৭
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বদা সচেতন, নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হলেও রাজধানীর গুলশানস্থ বাসভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ছুটি উপভোগ না করে দেশব্যাপী জরুরি রাষ্ট্রীয় কার্যক্রম তদারকি করছেন।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ছুটির সময় সাপ্তাহিক বা স্বাভাবিক ছুটি কাটাচ্ছেন না; বরং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করছেন।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির কাজের গতি ও তদারকি বিষয়ক অবস্থা নিয়মিত মনিটর করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও নির্দেশনা প্রদান করছেন।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে নজর রাখছেন। মেয়র ও স্থানীয় প্রশাসকদের প্রয়োজনীয় তাগিদ দিচ্ছেন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে