ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

প্রায় সাড়ে ৭ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা

২০২৬ মার্চ ১৬ ১০:৫৯:৪৯
প্রায় সাড়ে ৭ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি একমিল্যাবরেটরিজ লিমিটেডের এক স্পন্সর শেয়ারহোল্ডার তার মালিকানাধীন শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির উদ্যোক্ত পারভীন আখতার খানম তার মালিকানাধীন ৭ লাখ ৪০ হাজার শেয়ার ছেলে আনসার উদ্দীন সিনহার কাছে হস্তান্তর করবেন। এই শেয়ারগুলো তিনি উপহার হিসেবে তার ছেলেকে প্রদান করবেন।

জানা গেছে, শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া কার্যকর হবে। এরপর পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে