ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

বিরোধীদল নেতা ও উপ নেতা হিসেবে আইনি স্বীকৃতি পেলেন

২০২৬ মার্চ ১৪ ১৬:২২:১০
বিরোধীদল নেতা ও উপ নেতা হিসেবে আইনি স্বীকৃতি পেলেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আইনি স্বীকৃতি পেয়েছেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

গত ১২ মার্চ স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা জোটের নেতা হিসেবে ডা. শফিকুর রহমানকে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) ধারা এবং ‘বিরোধী দলের নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

একই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, একই আইনের আওতায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এর আগে জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং তাহেরকে উপনেতা হিসেবে নির্বাচন করা হলেও সংসদে স্পিকার না থাকায় আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি।

পরবর্তীতে সংসদ অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদ-কে স্পিকার নির্বাচিত করা হলে তিনি দায়িত্ব গ্রহণের পর বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে