ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

ট্রাম্প–পুতিনের হঠাৎ ফোনালাপ, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা

২০২৬ মার্চ ১০ ১০:৩৯:৫১
ট্রাম্প–পুতিনের হঠাৎ ফোনালাপ, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় এক ঘণ্টাব্যাপী টেলিফোনে কথা বলেছেন। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংকট ছিল আলোচনার মূল বিষয়।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, আলোচনাটি ছিল “খোলামেলা ও গঠনমূলক”। সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপটি গত ডিসেম্বরের পর দুই নেতার প্রথম কথোপকথন।

রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ দেশটির গণমাধ্যমকে জানান, ওয়াশিংটনের পক্ষ থেকেই এই ফোনালাপের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান সংকটের ওপর।

উশাকভ জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ইরানকে দীর্ঘদিন ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়।

এছাড়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও ট্রাম্পকে অবহিত করেন পুতিন। তিনি জানান, ফ্রন্টলাইনে রুশ বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।

ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার জন্য ট্রাম্পের উদ্যোগকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনও যুদ্ধবিরতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

এর আগে গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মুখোমুখি বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে