ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড ঘোষণায় সংশোধনী আনল পাইওনিয়ার ইন্স্যুরেন্স

২০২৬ মার্চ ০৭ ১৫:৩২:৩৪
ডিভিডেন্ড ঘোষণায় সংশোধনী আনল পাইওনিয়ার ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি প্রকাশিত তাদের ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত তথ্যে সংশোধন এনেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৩ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছিল, তার প্রসঙ্গে এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, সেখানে উল্লেখ থাকা “(নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে)” বাক্যাংশটি বাতিল বলে গণ্য করতে হবে।

কোম্পানির দাবি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৩ অক্টোবর ২০২২ তারিখের নোটিফিকেশন নং BSEC/CMRRCD/2009-193/46/Admin/138-এর শর্ত নম্বর ৩ এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ডিভিডেন্ড ঘোষণার অন্যান্য সব তথ্য পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে