ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

দুই  কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের তথ্য প্রকাশ

২০২৬ মার্চ ০৭ ১৫:১৯:৪৫
দুই  কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি তাদের আইপিও'র (প্রাথমিক গণপ্রস্তাব) অর্থ ব্যবহারের অগ্রগতি সংক্রান্ত নিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত সংগৃহীত তহবিলের ব্যয়ের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরে কোম্পানিগুলো এ প্রতিবেদন জমা দিয়েছে।

এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড

কোম্পানিটি ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত তাদের আইপিও তহবিল ব্যবহারের অগ্রগতি নিয়ে নিরীক্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কোম্পানিটির আইপিও থেকে সংগৃহীত অর্থের ব্যবহার সংক্রান্ত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কোম্পানিটির তথ্য পিডিএফ আকারে পেতে ভিজিট করুন : https://www.dsebd.org/Auditors_opinion/AOL_2026.pdf

একমি পেস্টিসাইডস লিমিটেড

কোম্পানিটি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের আইপিও তহবিল ব্যবহারের অগ্রগতি সম্পর্কিত নিরীক্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে নির্দিষ্ট সময় পর্যন্ত কোম্পানিটির আইপিও'র অর্থ ব্যয়ের বিবরণ তুলে ধরা হয়েছে।

কোম্পানিটির তথ্য পিডিএফ আকারে পেতে ভিজিট করুন : https://www.dsebd.org/Auditors_opinion/2025/ACMEPL_2025.pdf

উল্লিখিত কোম্পানি দুটির নিরীক্ষিত প্রতিবেদনে আইপিও তহবিল ব্যবহারের খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে