‘গানবাজনা হারাম’—৩৪ জনের স্বাক্ষরে গ্রামে জারি নোটিশ
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামের জামে মসজিদ কমিটি ‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামজুড়ে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো হারাম ঘোষণা করে নোটিশ জারি করেছে। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে গানবাজনা হলে সেখানে ধর্মীয় নিয়মে বিয়ে পড়াতে যাবেন না বলে সিদ্ধান্ত নেন স্থানীয় আলেমরা।
জানা যায়, ঘটনাটি সদর উপজেলার চরাঞ্চলের ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া পোড়াগ্রামে। প্রায় দুই মাস আগে ‘গানবাজনা বা বাদ্যযন্ত্রমুক্ত সমাজ গঠনের সিদ্ধান্ত’ শিরোনামে একটি নোটিশ প্রকাশ করে মসজিদ কমিটি। এতে গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা ও পারিবারিক শান্তি রক্ষার কথা উল্লেখ করে প্রকাশ্যে উচ্চশব্দে গানবাজনা বা বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
নোটিশে বলা হয়, শিরক, বিদআত, গানবাজনা ও অপসংস্কৃতি ইসলামের দৃষ্টিতে হারাম এবং ক্ষতিকর। তাই গ্রামের সামাজিক কল্যাণের স্বার্থে এসব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কেউ বাদ্যযন্ত্র বাজালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
মসজিদ কমিটির সদস্য ও গ্রামবাসীর পক্ষে মোট ৩৪ জন ওই নোটিশে স্বাক্ষর করেন। পাশাপাশি গ্রামের বিভিন্ন মোড়ে এ বিষয়ে ব্যানার ও ফেস্টুন টানানো হয়। নোটিশ জারির পর থেকে গ্রামে প্রকাশ্যে গানবাজনা বন্ধ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে বিষয়টি সম্প্রতি জানাজানি হলে প্রশাসন নড়েচড়ে বসে। পুলিশ ওই গ্রামে গিয়ে গানবাজনা নিষিদ্ধ সংক্রান্ত ব্যানার, ফেস্টুন ও নোটিশ জব্দ করে থানায় নিয়ে যায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল (রাজন) জানান, বিষয়টি জানার পর মসজিদ কমিটির সদস্যদের তার দপ্তরে ডাকা হয়। গত বৃহস্পতিবার বিকেলে মসজিদের ইমামের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সেখানে উপস্থিত হয়ে জানান, তারা বিষয়টি না বুঝেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং লিখিতভাবে গানবাজনা নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়েছেন।
এদিকে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামে এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি এ সিদ্ধান্তকে সমর্থন করলেও তরুণদের একটি অংশ এতে অসন্তোষ প্রকাশ করেছে।
গ্রামের কয়েকজন নারী জানান, বিয়েবাড়িতে গীত গাওয়া বা সাউন্ডবক্সে গান বাজানো বন্ধ হয়ে গেছে। এমনকি যে বিয়েবাড়িতে গানবাজনা হবে, সেখানে গ্রামের আলেমরা বিয়ে পড়াতে যাবেন না বলেও জানানো হয়েছিল। এছাড়া কিশোরদের পিকনিক বা আনন্দ অনুষ্ঠানে গান বাজানোর বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
গ্রামের এক দোকানদার বলেন, ‘আমার দোকানে টিভি আছে। আগে মাঝে মাঝে গান বাজাতাম। এখন শুধু খবর বা ওয়াজ শুনি।’
তবে স্থানীয়দের একটি অংশ এ সিদ্ধান্ত মানতে নারাজ। গ্রামের একজন প্রবীণ ব্যক্তি বলেন, বিয়ে মানেই আনন্দ-উৎসবের বিষয়। গানবাজনা বা গীত গাওয়া অনেক দিনের সামাজিক রীতি। এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।
মুসআব/
পাঠকের মতামত:
- ‘গানবাজনা হারাম’—৩৪ জনের স্বাক্ষরে গ্রামে জারি নোটিশ
- ইবিএল–মেটলাইফের ‘ব্যানক্যাশিওরেন্স অ্যাওয়ার্ডস নাইট
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- রমজানে নারীর ইতিকাফের বিধি-বিধান
- হরমুজ প্রণালি অতিক্রম করে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে
- ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড
- হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে যা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী
- হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান
- মাত্র ২ মিনিটেই আপনার জাকাতের হিসাব করুন
- ভাঙা আ.লীগ অফিসে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
- খামেনির ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে হটাৎ পোস্ট
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা
- তারেক রহমানের ফ্লাইটে মিলেছে বড় ত্রুটি
- আজ ঐতিহাসিক বদরযুদ্ধের দিন
- ‘ঢাবি না থাকলে নেপালে সরকার গঠন হতো না!’
- ইফতারের সময় ভয়ংকর ভুলে হাসপাতালে তিনজন
- বাংলাদেশিদের জন্য নতুন বার্তা যুক্তরাষ্ট্রের
- যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে ফের কাঁপল ইরান
- ‘শেষ পোস্টে’ স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অভিনেতা
- একাত্তর নিয়ে নতুন বিতর্ক! যা লিখলেন ডাকসু নেতা
- রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- ‘কীসের বিনিময়ে মন্ত্রী?’—নির্বাচন ঘিরে নতুন প্রশ্ন সারজিস আলমের
- বিদায় বেইলি রোড: শফিকুল আলমের আবেগঘন স্ট্যাটাস
- নিম্ন আয়ের মানুষের হরলিক্স প্রীতিতে ইউনিলিভারের বাজিমাত
- ন্যাশনাল ফিডের অর্থ কেলেঙ্কারি: লোকসান লুকাতে হিসাব গোপন
- ‘হাসনাতের বাসায় অভিযান’ নিয়ে যা জানা গেল
- ব্যাংক এজেন্ট অপহরণ করে ২০ লাখ টাকা দাবি
- আজ থেকেই বদলে গেল তেল কেনার নিয়ম, না জানলে বিপদে পড়বেন
- কুমিল্লা বোর্ডে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি স্থগিত
- ঈদের ছুটি কতদিন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- ট্রাম্পের পরিকল্পনায় ইরানে অভিযান চালাবে কুর্দি বাহিনী
- পোশাক রপ্তানিতে অর্থপাচারের নতুন সিন্ডিকেট
- ইকরার আত্মহত্যা: ফাটিয়ে দিলেন শবনম ফারিয়া
- পাকিস্তান সিরিজের ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে জামায়াতের সেক্রেটারি যা করলেন
- ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
- প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ
- ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচনে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল
- সেই শিক্ষিকার দেহে ২০ আঘাতের চিহ্ন, এজাহারে চাঞ্চল্যকর তথ্য
- জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপি ছেড়ে দিলেন আরও ৭ নেতা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি সংকটের মাঝে সমুদ্রে বড় সম্ভাবনা, অপেক্ষায় পেট্রোবাংলা
- যে ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী
- ন্যাশনাল ব্যাংক: সরে দাঁড়ালেন মিন্টু, দায়িত্বে নিলেন মেহজাবিন
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় চাকরি হারালেন ইমাম
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’
- সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর
জাতীয় এর সর্বশেষ খবর
- ‘গানবাজনা হারাম’—৩৪ জনের স্বাক্ষরে গ্রামে জারি নোটিশ
- হরমুজ প্রণালি অতিক্রম করে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে
- হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে যা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী
- ভাঙা আ.লীগ অফিসে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
- তারেক রহমানের ফ্লাইটে মিলেছে বড় ত্রুটি














