ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড

২০২৬ মার্চ ০৭ ১৪:৫৬:৫৮
চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি ২টি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

সভায় প্যারামাউন্ট টেক্সটাইল ছাড়া অন্য তিনটি কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

আগামী ১১ মার্চ বিকাল ৩টায় বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিমের বোর্ড সভার আহ্বান করেছে।

অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিল।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৭৬ পয়সা।

প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময় যার ইপিএস ছিল ২ টাকা ৮৫ পয়সা।

আলোচ্য সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ২ টাকা ৩৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর’২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ১৩ পয়সা।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় (অক্টোবর-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবদন প্রকাশ করবে প্যারামাউন্ট টেক্সটাইল।

এদিকে, আগামী ১০ মার্চ দুপুর ২টায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ২৭ পয়সা।

প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময় যার ইপিএস ছিল ২ টাকা ৯ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে