ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

ভাঙা আ.লীগ অফিসে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ

২০২৬ মার্চ ০৭ ১৩:৩৭:১২
ভাঙা আ.লীগ অফিসে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ

নিজস্ব প্রতিবেদক : নওগাঁয় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত ভাঙা কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর এটি প্রথমবার ওই কার্যালয়ে দেখা গেছে।

শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

মাইকটি কার নেতৃত্বে স্থাপন করা হয়েছে বা কারা উপস্থিত ছিলেন, তা জানা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেছেন।

সদর থানার ওসি মো. নিয়ামুল হক জানান, “আমরা শুনেছি, মাইকটি পরে সরিয়ে নিয়ে গেছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে