ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

খামেনির দাফন নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ মার্চ ০৪ ১৮:৫৯:৪১
খামেনির দাফন নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।বুধবার বার্তাসংস্থা ফ্রান্স প্রেস (এএফপি)সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে খামেনির তিন দিনব্যাপী বিদায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে আয়োজনের প্রস্তুতিতে জটিলতা দেখা দেওয়ায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। তাকে উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দাফন করার কথা রয়েছে। এটি তার জন্মস্থান। সেখানে শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজার মাজার এলাকায় তার বাবাকেও সমাহিত করা হয়েছিল।

তবে দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে