জামিনে মুক্তির পরই নতুন মামলা— ফের বিপাকে রাজ্জাক
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে আবার কারাগারে গেছেন। শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আসামিপক্ষের জামিন আবেদন শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে বলে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন।
রাজ্জাকের সঙ্গে একই প্রতিষ্ঠানের আরও তিন শিক্ষার্থী—মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার—গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করে পুলিশ।
মামলার বাদী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন। তিনি রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ২২ জন অজ্ঞাতনামাকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে সাক্ষাৎ হলে সমাবর্তনে অংশগ্রহণের বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজ্জাকের নির্দেশে রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে নির্জনকে আঘাত করেন। এতে তিনি পিঠ ও বুকে আঘাত পান।
অভিযোগে আরও বলা হয়, রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনের মুখমণ্ডলে আঘাত করেন, যা নাকে লেগে উপরিভাগ কেটে যায় এবং তিনি গুরুতর জখম হন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তার বন্ধুবান্ধব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি ও হুমকি দেয়। খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্জাক। সে মামলায় জামিনে মুক্ত হওয়ার পর এবার হত্যাচেষ্টা মামলায় তাকে আবার কারাগারে যেতে হলো।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- জামিনে মুক্তির পরই নতুন মামলা— ফের বিপাকে রাজ্জাক
- উপনির্বাচনের তফশিল ঘোষণা, তারেকের আসনে নতুন সমীকরণ
- উদ্যোক্তার ঋণ বন্ডে: লাভের টাকায় সুইজারল্যান্ডে সফর!
- আবারো আলোচনায় ড. ইউনূস, অভিনেতার পোস্টে তোলপাড়
- ইফতারে ভুলেও খাবেন না যে ৩ খাবার
- মাত্র ১৮ মাসে বাংলাদেশের অর্থনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি
- দায়িত্বশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায়
- ভূমিকম্পের সময় যা করবেন, যা থেকে দূরে থাকবেন
- ১ মাসে ১০ বার ভূমিকম্প! বিশেষজ্ঞদের সতর্কবার্তা
- প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুদের মিষ্টি কুশল বিনিময়
- ‘মুজিব প্রেমিক নারীরা’: ধানমন্ডিতে গ্রেপ্তার ৭ নেতাকর্মী
- বিশ্বনবীর দিকনির্দেশনা: ভূমিকম্পের সময় যা পড়বেন
- পরপর ২ দফায় দেশে আবারও ভূমিকম্প
- বেগুনি ভাজুন ঠিক এইভাবে, মচমচে ও সোনালি হবে একদম!
- সাকিব ভক্তদের মব: আসিফের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- দেশে আবারও ভূমিকম্প, রিখটার ৫.৩
- মোদীর বক্তব্য: পিতৃভূমি-মাতৃভূমি সংজ্ঞা নতুনভাবে
- মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন!
- জামায়াত আমির উঠছেন যে লাল বাড়িতে!
- ফখরুদ্দীন আহমদ যেভাবে মবের উচ্ছৃঙ্খলতা থামালেন
- সেনাবাহিনীর ৬ শীর্ষ পদে রদবদল
- ‘কোনো আপস চলবে না’: জামায়াত আমির
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মে মাস থেকে বড় পরিবর্তন; ব্যাংকগুলো পাবেন রেপো সুবিধা
- রমজানে বাজার ঘুরে মিললো স্বস্তির খবর
- ধর্ষণের পর হত্যা, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫
- শেষ মুহূর্তের নাটকীয়তা কাটিয়ে নতুন দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী
- মিডিয়া ট্রায়াল প্রসঙ্গে মুখ খুললেন আমির হামজা
- আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা
- ভূমিকম্পে কাঁপল এশিয়ার আরেক দেশ
- নগদ নিলে শাস্তি! ভূমি অফিসে এলো নতুন কড়াকড়ি
- বিডি থাই ফুডের কারখানায় ভাঙচুর ও লুটপাট
- দুর্নীতির দায়ে বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর
- পোশাক খাতের খেলাপি ঋণ কমাতে ‘উইন-উইন’ সমাধানের পথে সরকার
- “উপরওয়ালা এখন আমি!” – সরাসরি হুমকি দিলেন মুফতি আমির হামজা
- আ.লীগ নেতাদের জামিনে ক্ষুব্ধ সাবেক নেত্রী
- এলপিজি দাম নিয়ন্ত্রণ নিয়ে সুখবর
- সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টার যমুনা ত্যাগের তারিখ জানা গেল
- তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন যিনি
- নতুন গভর্নরের চূড়ান্ত ১১ দফা পরিকল্পনা প্রকাশ
- আয় কমলেও ব্যয় সংকোচন করে মুনাফায় বিএসইসি
- সংশোধিত গেজেট প্রকাশ: গণভোটের ফলাফলে পরিবর্তন
- স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক বনাম রাজনৈতিক নিয়োগ: নতুন গভর্নরের প্রশ্নচিহ্ন
- বিন্তি হত্যার নেপথ্যে লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ
- সেন্ট্রাল ফার্মার শেয়ার স্থানান্তর ইস্যুতে কড়া ব্যবস্থা নিল বিএসইসি
- নতুন গভর্নর নিয়োগে স্বার্থের দ্বন্দ্বের ঝুঁকি, সতর্ক টিআইবি
- আ.লীগ নেতাদের জামিন নিয়ে ডাকসু ভিপির প্রতিক্রিয়া
- অভিজাত এলাকায় মন্ত্রীদের বাসা চূড়ান্ত, জানুন পুরো তালিকা
- দাম কমেছে খেজুরের, দেখে নিন সব রকমের দামের তালিকা
- নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মেঘনা আলমের বড় সারপ্রাইজ
- ছাত্রদল সভাপতির জন্য হৃদয়ছোঁয়া বার্তা ডাকসু নেত্রীর
- ২২ অক্টোবর রাষ্ট্রপতিকে ফোনে যা বলেছিলেন নাহিদ
- ইউনূসকে ঘিরে নতুন আইনি ঝড়ের আভাস!
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে বড় আপডেট
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- শেয়ারবাজার থেকে ২৭০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ প্রত্যাহার
- ২ বছর পর ফের ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- দুর্নীতির দায়ে বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর
- বিএসইসির শীর্ষপদে দৌড়ঝাঁপ, আস্থা সংকটে নিয়ন্ত্রক সংস্থা
- যে কারণে পদত্যাগ করলেন না সাবেক চিফ প্রসিকিউটর
- পদত্যাগীরা ফেরছেন এনসিপিতে! বড় সিদ্ধান্ত আসছে ২৬ ফেব্রুয়ারি
- উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ
জাতীয় এর সর্বশেষ খবর
- জামিনে মুক্তির পরই নতুন মামলা— ফের বিপাকে রাজ্জাক
- উপনির্বাচনের তফশিল ঘোষণা, তারেকের আসনে নতুন সমীকরণ
- দায়িত্বশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায়
- ভূমিকম্পের সময় যা করবেন, যা থেকে দূরে থাকবেন
- ১ মাসে ১০ বার ভূমিকম্প! বিশেষজ্ঞদের সতর্কবার্তা














