ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১১:৩৩:৩৮
সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৮২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১০ টির, কমেছে ৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানির শেয়ারদর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে