ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গবেষণা ও ব্যবসা সম্প্রসারণে বড় উদ্যোগ তালিকাভুক্ত কোম্পানির

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১১:৩১:২৭
গবেষণা ও ব্যবসা সম্প্রসারণে বড় উদ্যোগ তালিকাভুক্ত কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : শেযারবাজারে তালিকাভুক্ত বহুমুখী শিল্পগোষ্ঠী অ্যাডভান্স কেমিক্যাল (এসিআই) দুটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তে পরিচালনা পর্ষদের অনুমোদন দিয়েছে। ২৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত বোর্ড সভায় একটি নতুন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গঠন এবং সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকসে বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা ইনস্টিটিউট গঠন

কোম্পানিটি জানিয়েছে, “ACI Institution of Artificial Intelligence” নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন ও প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে ৫ (পাঁচ) কোটি টাকা বিনিয়োগ করা হবে।

তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে। প্রযুক্তিনির্ভর দক্ষ জনবল তৈরি ও উদ্ভাবনী গবেষণার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা ধারণা করছেন।

এসিআই লজিস্টিকসে ৬৪০ কোটি টাকা বিনিয়োগ

একই বোর্ড সভায় কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ACI Logistics Limited-এ ৬৪০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই বিনিয়োগের অংশ হিসেবে এসিআই লজিস্টিকস ১,০০০ টাকা অভিহিত মূল্যের ৬৪ লাখ (৬,৪০০,০০০) রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। মূল কোম্পানি এসব শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে বিনিয়োগ সম্পন্ন করবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভরশীল।

বাজার বিশ্লেষকদের মতে, একদিকে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণায় প্রবেশ এবং অন্যদিকে লজিস্টিকস খাতে বড় বিনিয়োগ—দুটি সিদ্ধান্তই এসিআইয়ের দীর্ঘমেয়াদি সম্প্রসারণ কৌশলের অংশ হতে পারে। বিশেষ করে রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে বিনিয়োগ ভবিষ্যতে ইকুইটিতে রূপ নেওয়ার সুযোগ তৈরি করবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে