ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রজ্ঞাপন জারি, নতুন ক্ষমতা পেলেন মির্জা আব্বাস

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১১:২৯:০১
প্রজ্ঞাপন জারি, নতুন ক্ষমতা পেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক : দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম জোরদার করতে সরকার একটি বিশেষ সেল গঠন করেছে। এ সেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-কে সভাপতি করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন গঠিত সেলটি নদী, খাল ও জলাশয় খননের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে, যাতে কাজের পুনরাবৃত্তি না ঘটে এবং কার্যক্রম আরও গতিশীল হয়। খনন কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াও সেলের দায়িত্বের মধ্যে থাকবে।

এ ছাড়া জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম পরিচালনার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। সেলের প্রশাসনিক ও সচিবালয় সংক্রান্ত সহায়তা দেবে পানি সম্পদ মন্ত্রণালয়।

গঠিত সেলে সদস্য হিসেবে থাকছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সদস্য সচিব।

সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, এ সেলের মাধ্যমে নদী-খাল খনন কার্যক্রমে সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে এবং জলাবদ্ধতা নিরসন, পানি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে