ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নতুন গভর্নর নিয়ে মূল্যস্ফীতির আশঙ্কা, ফের দুঃসময়ের শঙ্কা

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১১:২৩:৩৫
নতুন গভর্নর নিয়ে মূল্যস্ফীতির আশঙ্কা, ফের দুঃসময়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠদের কারণে দেশের ব্যাংক খাত অতীতে সংকটে পড়েছিল। ঋণখেলাপিদের প্রভাবের ফলে বাংলাদেশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন সংস্থার সহায়তা নিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেড় বছরে আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করেছে। তিনি দাবি করেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং সংকটাপন্ন ব্যাংক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল সে সময়ে।

তবে বর্তমান সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ঋণখেলাপিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে তা আর্থিক খাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তার অভিযোগ, নতুন গভর্নর নিয়োগের মাধ্যমে একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের দায়িত্ব দেওয়া হয়েছে, যা স্বার্থের সংঘাত তৈরি করতে পারে।

পোস্টের শেষাংশে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের সিদ্ধান্তের ফলে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির মতো পরিস্থিতি পুনরায় তৈরি হতে পারে এবং এর প্রভাব সাধারণ জনগণকে বহন করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে