ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মিডল্যান্ড  ব্যাংকের  নেতৃত্বে পরিবর্তন

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১১:১৮:৪১
মিডল্যান্ড  ব্যাংকের  নেতৃত্বে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংকের (MIDLANDBNK) নেতৃত্বে পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. আহসান-উজ জামান অবসর বয়সে উপনীত হওয়ায় তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তার অবসর কার্যকর হয়েছে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে।

এ প্রেক্ষিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের ১৭৭তম সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেনকে বিদায়ী এমডি ও সিইও’র দপ্তরের বর্তমান দায়িত্ব (কারেন্ট চার্জ) প্রদান করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি এমডি ও সিইও পদের সাময়িক দায়িত্ব পালন করবেন এবং নতুন ব্যবস্থাপনা পরিচালক যোগদান না করা পর্যন্ত এ দায়িত্ব বহাল থাকবে।

ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে