ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াত শূন্য, আ.লীগ ও বিএনপি প্রার্থীদের দাপট 

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১১:১২:১৯
জামায়াত শূন্য, আ.লীগ ও বিএনপি প্রার্থীদের দাপট 

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি–এর বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। অন্যদিকে, নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আটটি পদে বিজয়ী হয়েছেন। জামায়াত সমর্থিত কোনো প্রার্থী জয়ী হননি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।১৫টি পদের মধ্যে বিএনপি পেয়েছে ৬টি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ৮টি এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রার্থীরা

সভাপতি: মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি)

সহ-সভাপতি: আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ)

সাধারণ সম্পাদক: মো. রফিক উল্যা (বিএনপি)

সহসম্পাদক: ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী লীগ)

পাঠাগার সম্পাদক: মোশারফ হোসাইন (বিএনপি)

সাংস্কৃতিক সম্পাদক: জামাল উদ্দিন (আওয়ামী লীগ)

অডিট সম্পাদক: রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ)

সদস্য: আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ), জাফর আহমেদ (বিএনপি)

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ–এর লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী গত ২৬ জানুয়ারি এক নোটিশে জানিয়েছিলেন, ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে কোনো পদে অংশগ্রহণ করা হবে না। তবে বাস্তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বিভিন্ন পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আটটি পদে জয় পান।

এ বিষয়ে নুরুল হুদা পাটওয়ারীর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত সমিতির সাবেক এক সভাপতি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী না দিলেও অন্যান্য পদে অংশ নেওয়া হয়।

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির জানান, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। তারাবির নামাজের বিরতির কারণে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে