ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৪ অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১১:০৯:৫৭
৪ অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন চারটি অভিযোগের ভিত্তিতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকারের দায়িত্বশীল উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অধ্যাপক কার্জনের দাবি, ড. ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করার অভিযোগ আনা যেতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কিছু চুক্তি চ্যালেঞ্জ করে মামলা করা সম্ভব।

এছাড়া তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমান–এর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনার বিষয়েও মামলা করার কথা জানান। তার অভিযোগ, সেখানে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংসের পেছনে দেশি-বিদেশি ইন্ধন ছিল কিনা এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের ভূমিকা কী ছিল—তা তদন্ত হওয়া উচিত। তিনি আরও প্রশ্ন তোলেন, ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথাযথ ছিল কিনা।

অধ্যাপক কার্জন গত দেড় বছরে ১৩৩টি অধ্যাদেশ জারির বিষয়টিও তুলে ধরেন। তিনি দাবি করেন, এত সংখ্যক অধ্যাদেশ জারি অস্বাভাবিক এবং এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম –এর একটি প্রতিবেদনে অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ড. ইউনূস বা সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে