ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফ্যামিলি কার্ডের টাকা আসবে কোথা থেকে জানাল সরকার

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১০:৫১:২৫
ফ্যামিলি কার্ডের টাকা আসবে কোথা থেকে জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক : সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হচ্ছে। প্রথম ধাপে ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

কর্মসূচির অর্থায়ন নিয়ে প্রশ্নের জবাবে সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, চলতি বাজেট থেকেই এ কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হবে। তিনি সতর্ক করে বলেন, টাকা ছাপিয়ে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে।তিনি আরও মত দেন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এবং সন্তানদের স্কুলে পাঠাচ্ছে—এমন পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

পাইলট প্রকল্পের জন্য মোট ২ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭৭ শতাংশ অর্থ সরাসরি দরিদ্র পরিবারগুলোর হাতে পৌঁছাবে বলে জানা গেছে।

অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি অর্থবছরের বাজেটের অপ্রত্যাশিত খাত এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে অর্থ দেওয়া হবে। অপ্রত্যাশিত খাতে চার হাজার কোটি টাকার থোক বরাদ্দ রয়েছে—ফলে অর্থসংকটের আশঙ্কা নেই।

কার্ডের সুবিধাভোগী নারী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের কথা জানিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারি খানা জরিপের তথ্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ডাটাবেজ ব্যবহার করা হবে। এনআইডি যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ও উপযুক্ত ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে