ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মুম্বাইয়ের পর এবার কলকাতা—এবি ব্যাংকের বড় পদক্ষেপ

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১০:৪৬:৩৯
মুম্বাইয়ের পর এবার কলকাতা—এবি ব্যাংকের বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : এবি ব্যাংক ভারতে আরও একটি শাখা খোলার অনুমোদন পেয়েছে। নতুন শাখাটি খোলা হবে ভারতের কলকাতায়। এর আগে ১৯৯৬ সাল থেকে ব্যাংকটি মুম্বাই শহরে একটি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক নতুন শাখা খোলার অনুমোদন দেয়। এটি বৈদেশিক বাণিজ্যিক (এডি) শাখা হিসেবে পরিচালিত হবে।

বর্তমানে মুম্বাই শাখা করেসপন্ডেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ বিভিন্ন আন্তর্জাতিক লেনদেন সেবা দিয়ে আসছে। ব্যাংকটির এক কর্মকর্তা জানান, মুম্বাই শাখার মাধ্যমে বাংলাদেশের ৪৭টি ব্যাংকের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) ডলার সেটেলমেন্ট এবং ভারতীয় সরবরাহকারীদের অনুকূলে ইস্যুকৃত এলসি পরিচালনা করা হয়।

দেশের বাইরে হংকংয়ে ব্যাংকটির নিজস্ব মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এবি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড’ কার্যক্রম পরিচালনা করছে।

এবি ব্যাংক ছাড়াও সরকারি ও বেসরকারি খাতের আরও কয়েকটি ব্যাংকের বিদেশে শাখা রয়েছে। এছাড়া রেমিট্যান্স সেবা প্রদানের জন্য বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ হাউজও পরিচালিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে