ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রী সম্পর্কে রাষ্ট্রপতির মূল্যায়ন

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১১:১৩:০৫
প্রধানমন্ত্রী সম্পর্কে রাষ্ট্রপতির মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ও প্রত্যাশার প্রেক্ষাপটে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–কে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পরিবেশ ও নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়ে কথা বলেন। রাষ্ট্রপতির ভাষায়, অল্প সময়ের সাক্ষাতেই তারেক রহমানের মধ্যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলির আভাস পেয়েছেন তিনি, যা তাকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদী করেছে।

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, “নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মানুষ যেন এক ধরনের মুক্তি চাইছিল।”

নবনির্বাচিত প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বলেন, “তার সঙ্গে খুব অল্প সময় দেখা হয়েছে এবং কিছু কথা হয়েছে। দেখলাম, রাষ্ট্রনায়কোচিত গুণাবলি তাঁর মধ্যে আছে। এটা নির্দ্বিধায় বলা যায়।”

রাষ্ট্রপতি আরও বলেন, “একটা কথা আছে—মর্নিং শোজ দ্য ডে। এই কয়েক দিনের কার্যক্রমে আশাবাদী হওয়া যায়। বিশেষ করে তাঁর শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই দেশের ভালো করবেন তিনি—এই বিশ্বাস রাখি।”

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র কথা স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, “তারেক রহমানের বাবা ছিলেন রাষ্ট্রপতি এবং মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান—এটাই আমার কামনা।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে