ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক লেনদেন ও শেয়ারবাজার

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১০:৪৬:০৯
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক লেনদেন ও শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের ব্যাংকগুলো নতুন সময়সূচিতে পরিচালিত হচ্ছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সময়সূচি অনুযায়ী:

গ্রাহক লেনদেনের সময়: সকাল ৯:৩০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত

অফিস সময়: সকাল ৯:৩০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত

দুপুর আড়াইটার পর গ্রাহক লেনদেন বন্ধ থাকলেও ব্যাংকগুলো বিকেল ৪টা পর্যন্ত আনুষঙ্গিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে। এ সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ এবং আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি সম্পন্ন করতে হবে।

শেয়ারবাজারের সময়সূচি

রমজানে শেয়ারবাজারের লেনদেনও পরিবর্তিত হয়েছে। নতুন সময় অনুযায়ী:

লেনদেন চলবে: সকাল ১০:০০টা থেকে দুপুর ১:৫০টা পর্যন্ত

জোহরের নামাজের বিরতি: দুপুর ১:১৫টা থেকে ১:৩০টা পর্যন্ত

রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস এবং লেনদেন সময়সূচি আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসবে। প্রতি বছর রমজান উপলক্ষে গ্রাহক সুবিধা ও ধর্মীয় অনুশীলনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের পরিবর্তন আনা হয়ে থাকে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে