ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১৮ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৪:৩৬:৫২
১৮ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ৯.২৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৮.৫৮ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৮.৩৩ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারস ৭.৯২ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৭.৮৩ শতাংশ এবং যৌথভাবে ফারইস্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং ৭.১৪ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে