ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সিম্যাক্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৮:৫১:০৮
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সিম্যাক্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং সিম্যাক্স লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কৃষি ফসল উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করবে এবং দেশের কৃষি ও পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৫ই ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবু জাফর এবং সিম্যাক্স লিমিটেডের চেয়ারম্যান হিরণ নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিম্যাক্স লিমিটেডের পরিচালক সামসুল আলম, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিজনেস হেড মনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও আল-আরাফাহ্ পল্লী উন্নয়ন কর্মসূচি হেড মাহমুদ রিয়াদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম. এম. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উভয় প্রতিষ্ঠান অনুষ্ঠানে তাদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে চুক্তিটি সফলভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এই চুক্তি দেশের কৃষি খাতকে আরও কার্যকর ও সংগঠিত করার পাশাপাশি কৃষকদের সরাসরি সহায়তা এবং পল্লী উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে