ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১৬ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৪:৩৪:৪২
১৬ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং নিউ লাইন ক্লথিংস লিমিটেড । কোম্পানি দুটির শেয়ার দর যথাক্রমে ৩০ পয়সা ও ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংক পিএলসিএর শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক ৯.৫২ শতাংশ, যৌথভাবে ফার্স্ট ফাইন্যান্স ও তুং হাই নিটিং ৯.০৯ শতাংশ, সুরবিদ ইন্ডাস্ট্রিজ ৮.৯৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ৮.৮৯ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমস ৮.৭০ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে