ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রমজানে ব্যাংকিং লেনদেনের সময়সূচি পরিবর্তন

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৮:৪০:২৪
রমজানে ব্যাংকিং লেনদেনের সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ জানিয়েছে, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিষ্টাব্দ) সালের রমজান মাসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি কার্যকর হবে।

নতুন সময়সূচি

১. বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ)

হাই ভ্যালু চেক: দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে; নিষ্পত্তি হবে দুপুর ১:৩০টার মধ্যে।

রেগুলার চেক: দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে; নিষ্পত্তি হবে দুপুর ৩টার মধ্যে।

২. আরটিজিএস (RTGS)

সাধারণ গ্রাহক লেনদেন: সকাল ৯:৩০টা – দুপুর ২:৩০টা।

বৈদেশিক মুদ্রা লেনদেন: দুপুর ২:৩০টার মধ্যে।

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন: সকাল ৯:৩০টা – বিকেল ৩:৩০টা।

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন: সকাল ৯:৩০টা – বিকেল ৩:৪৫টা; বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বিকেল ৩টার মধ্যে।

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে নতুন সময়সূচি প্রযোজ্য নয়।রমজান শেষ হওয়ার পর লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।এই নির্দেশনা দেশের সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডে পাঠানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে