ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১১:২৩:০৩
বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই বিএনপি নেতার সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি। এই তথ্য রোববার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত দুটি পত্রে জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন: মোস্তাফিজুর রহমান মণ্ডল – বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শিহাব মণ্ডল – জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক

পত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি এবং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মারধরের দায়ে মামলা হওয়ায় তাদের দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অনুমোদন করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে