ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১১:০০:৪৯
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন দাম ওই দিন সকাল থেকেই কার্যকর হয়েছে এবং আজও (১৬ ফেব্রুয়ারি) একই দামে বিক্রি হচ্ছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের পরিবর্তনের কারণে সোনার মূল্যে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট : ২,৬১,০৪০ টাকা

২১ ক্যারেট : ২,৪৯,১৪৩ টাকা

১৮ ক্যারেট : ২,১৩,৫৬৮ টাকা

সনাতন পদ্ধতি : ১,৭৪,৭৮৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে, গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

সরাসরি অপরিবর্তিত রয়েছে রুপার দাম:

২২ ক্যারেট : ৬,৩৫৭ টাকা

২১ ক্যারেট : ৬,০৬৫ টাকা

১৮ ক্যারেট : ৫,১৯০ টাকা

সনাতন পদ্ধতি : ৩,৯০৭ টাকা

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে