ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১০:১২:৩০
৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রের বরাতে পত্রিকাগুলো জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বেই নতুন সরকার গঠিত হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন—এমন ইঙ্গিতও মিলছে বিভিন্ন সূত্রে।

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরুতেই ছোট আকারের মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দলীয় নীতিনির্ধারকদের ভাষ্য অনুযায়ী—মন্ত্রণালয়ের সংখ্যা কম রাখা হবে, অপ্রয়োজনীয় দপ্তর একীভূত করা হতে পারে, ব্যয় সংকোচন ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দেওয়া হবে,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর থাকবে।

সূত্র বলছে, নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি টিম গঠনের চেষ্টা চলছে।প্রাথমিকভাবে যাঁদের নাম আলোচনায় রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন—ফজলুর রহমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,আন্দালিভ রহমান পার্থ,মাহদী আমিন,সাঈদ আল নোমান,ইশরাক হোসেন

তবে দলীয় সূত্র স্পষ্ট করেছে, এগুলো চূড়ান্ত তালিকা নয়; শপথ গ্রহণের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।এই সরকার গঠনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র পর তাঁর বড় ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন—যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরই মন্ত্রিসভার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর আগে পর্যন্ত সামাজিক মাধ্যমে যেসব তালিকা ঘুরছে, সেগুলোকে অনুমাননির্ভর বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।সব মিলিয়ে, ছোট কিন্তু কার্যকর মন্ত্রিসভা গঠনের মাধ্যমে নতুন সরকার দ্রুত প্রশাসনিক গতি আনতে চায়—এমনটাই ইঙ্গিত মিলছে দলীয় সূত্রে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে