ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ২২:২৪:৩২
ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি— সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড তাদের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে এই অর্থ সরাসরি শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছর এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর ফলে বিনিয়োগকারীরা প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ অর্থ পেয়েছেন। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে এই ডিভিডেন্ড অনুমোদিত হয়েছিল।

অন্যদিকে, একই অর্থবছর এর জন্য ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এই হার অনুযায়ী বিনিয়োগকারীরা তাদের প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৫ পয়সা হারে ক্যাশ ডিভিডেযন্ড পেয়েছেন। এই অর্থও ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে