ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচন ঘিরে প্রশাসনিক সমীকরণ ব্যাখ্যায় যা জানাল প্রেস উইং

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১২:১০:০৪
নির্বাচন ঘিরে প্রশাসনিক সমীকরণ ব্যাখ্যায় যা জানাল প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক : চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর নিয়োগ বাতিল নিয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা অনুমাননির্ভর বক্তব্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে ঘিরে বিভিন্ন মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে।

বার্তায় উল্লেখ করা হয়, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন।

অতএব, বিষয়টি নিয়ে অহেতুক অনুমান বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে