ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে স্পষ্ট জবাব দিলেন সাবেক অধিনায়ক

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ০৯:৪০:৪৩
মন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে স্পষ্ট জবাব দিলেন সাবেক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে তিনি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি গুঞ্জন ওঠে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন সরকারে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তার নাম সামাজিক মাধ্যমে আলোচনায় আসে।

তবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম লিখেছেন, সারাদিন ধরে তাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন ছড়িয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের কোনো প্রস্তাব তিনি পাননি এবং এমন খবর প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচনের আগে দলটির কয়েকজন প্রার্থীর প্রচারণায় দেখা গিয়েছিল তামিমকে। এরপর থেকেই সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু হলে সেখানে তার নামও ঘুরতে থাকে।

একইভাবে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে আমিনুল ইসলামর নামও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করলেও জয়ী হতে পারেননি। পরে তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল স্থগিত ও বিতর্কিত কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানান।

নির্বাচনে জয়ী না হলেও টেকনোক্র্যাট কোটায় তিনি মন্ত্রী হতে পারেন—এমন আলোচনা নেটিজেনদের মধ্যে থাকলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে