ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারেক রহমান-এর জন্য বিশেষ উপহার

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ০৯:১১:৫৬
মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারেক রহমান-এর জন্য বিশেষ উপহার

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমান ও তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ফুল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও আগাম রমজান মোবারক জানান এবং নির্বাচনে বিপুল জয়ের জন্য তারেক রহমান, তার দল ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

এ ছাড়া বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে সুসম্পর্ক অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে