ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ০০:১০:০৭
কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯টি আসনে জয়লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এই ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষাপটে এখন সবার নজর দেশের পরবর্তী রাষ্ট্রপতির পদের দিকে।

নতুন সরকারের রাষ্ট্রপতি পদের জন্য কয়েকজনের নাম বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে। দলীয় সূত্র অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য নজরুল ইসলাম খান এই পদের জন্য অন্যতম শীর্ষ দাবিদার। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে কোনো মন্ত্রিত্ব গ্রহণ না করা এবং জিয়া পরিবারের প্রতি তার অবিচল আনুগত্য তাকে এই পদের জন্য শক্তিশালী প্রার্থী করে তুলেছে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নামও আলোচনায় রয়েছে। আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা এবং বর্তমান ক্রান্তিকালে তার ভূমিকার কারণে তাকে রাষ্ট্রপতি হিসেবে পাওয়া দেশের জন্য ইতিবাচক হতে পারে বলে অনেকেই মনে করছেন।

রাষ্ট্রপতি পদের দৌড়ে আরও রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। মির্জা ফখরুলের প্রশাসনিক দক্ষতা ও দলের দুঃসময়ে নেতৃত্বের কারণে তার নাম বারবার সামনে আসছে।

অন্যদিকে, অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারীর নামও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

নতুন এই সরকারে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজও প্রায় চূড়ান্ত। আগামী সপ্তাহের শুরুতেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। ২০ বছর পর বিএনপির এই প্রত্যাবর্তনকে দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহল একটি গণতান্ত্রিক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে