ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাসিনা ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারেকের চাঞ্চল্যকর মন্তব্য

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ২০:৪৪:৪১
হাসিনা ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারেকের চাঞ্চল্যকর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন নিশ্চিত হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে ফেরানোর প্রশ্নে জানান, “এটি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করে।” এছাড়া, দেশের জনগণের মধ্যে যেখানে আওয়ামী লীগের সমর্থক রয়েছে, সেখানে সমস্যা সমাধান বা মিটমাটের জন্য পরিকল্পনা সম্পর্কেও তিনি বলেন, “আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে” এটি করা হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বা সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, “এটি বিচার বিভাগের বিষয়।” পাশাপাশি বিচার বিভাগকে নির্বাহী ও আইনসভার কাজ থেকে আলাদা রাখার গুরুত্বেও তিনি জোর দেন।

বিএনপি সরকারের শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালানোর বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।সংবাদ সম্মেলনে তারেক রহমান পুরো বক্তব্য সংক্ষিপ্ত রাখেন। প্রশ্নোত্তর পর্বেও অল্প কথায় উত্তর দেন।

লিখিত বক্তব্যে তিনি নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল, জনগণ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। এছাড়া বলেন, “গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন” করতে হবে। নির্বাচনের পর উসকানিমূলক পরিস্থিতি এড়িয়ে বিএনপি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে