ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ডা. শফিকুর ও নাহিদের বাসায় তারেক— বদলে যাচ্ছে সমীকরণ

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৯:৫৮:৩২
ডা. শফিকুর ও নাহিদের বাসায় তারেক— বদলে যাচ্ছে সমীকরণ

নিজস্ব প্রতিবেদক : ইতিবাচক রাজনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তারেক রহমান যাচ্ছেন ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম–এর বাসায়।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আমির ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন। পরে রাতে যাবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়।

শনিবার সন্ধ্যায় গুলশান কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বিএনপির পক্ষ থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সম্প্রতি নির্বাচনী মাঠের ভুল–বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়— এমন আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে তার এই সফরকে ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে