ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের আগে ‘সাহসী’ প্রার্থীদের পাশে জাবের, আলোচনায় বিএনপি প্রার্থী

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৮:৫১:৫০
নির্বাচনের আগে ‘সাহসী’ প্রার্থীদের পাশে জাবের, আলোচনায় বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে সমর্থন জানিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, নির্বাচনে মহিউদ্দিন রনি, নাসিরউদ্দীন পাটোয়ারী বা হাবিবুর রশিদ হাবিব কেউ জিতবেন কি না তা জানা নেই। তবে তারা সকলেই হাদি হত্যার বিচারের জন্য সোচ্চার এবং ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী বিচার নিশ্চিত করবেন।

জাবের আরও উল্লেখ করেছেন, “আমরা তাদের জন্য ভোট চাই না। ভোটাররা যাকে সবথেকে সৎ ও যোগ্য মনে করবেন, তাকে ভোট দেবেন। তবে হাদি হত্যার বিচারের দাবিতে যারা এগিয়ে থাকবেন, তাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও সমর্থন থাকবে।”

তিনি শেষে লিখেছেন, “যুগ থেকে যুগান্তরে আজাদীর সন্তানরা এই জমিনের সার্বভৌমত্ব ও ইনসাফের জন্য লড়াই করে যাবে।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে