নিজেদের ভোট ছাড়াই নির্বাচনী লড়াইয়ে ৩ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী এক বিড়ম্বনাময় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তারা নির্বাচনী লড়াইয়ে নামলেও নিজ নিজ আসনে নিজেদের ভোট দিতে পারবেন না। কারণ, তারা যে এলাকা থেকে প্রার্থী হয়েছেন, ভোটার হিসেবে তারা সেই এলাকার তালিকাভুক্ত নন। সিলেট-১ ও সিলেট-২ আসনের এই তিন প্রার্থীর ভোটকেন্দ্র মূলত অন্য উপজেলা বা জেলায় অবস্থিত।
এই তালিকায় প্রথমেই রয়েছেন সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেন। ট্রাক প্রতীক নিয়ে লড়া এই নেতার স্থায়ী ও বর্তমান ঠিকানা গোলাপগঞ্জ উপজেলায়। ফলে তার ভোটটিও গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একই আসনে কাস্তে প্রতীকে লড়ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আনোয়ার হোসেন সুমন। অথচ তিনি মূলত সুনামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোটার। ভোটের দিন তাকে ভোট দিতে হলে যেতে হবে সুনামগঞ্জ জামতলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে।
অন্যদিকে, সিলেট-২ আসনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার বর্তমান ঠিকানা সিলেট সিটি করপোরেশনের মজুমদারি এলাকায় হওয়ায় তার ভোটকেন্দ্র নির্ধারিত হয়েছে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এটি সিলেট-১ আসনের অন্তর্ভুক্ত হওয়ায় সিলেট-২ আসনে তিনি নিজের ভোটটি দিতে পারছেন না।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী একজন ভোটারকে তার নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে হয়। তবে কোনো প্রার্থী যদি তার নির্বাচনী এলাকার বাইরে ভোটার হন, তবে তিনি চাইলে আগেভাগে আবেদন করে ‘পোস্টাল ব্যালটের’ মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন। তবে এই প্রার্থীরা সেই সুযোগ নেননি বলে জানা গেছে। ফলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় তারা নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সিরাজ/
পাঠকের মতামত:
- নিজেদের ভোট ছাড়াই নির্বাচনী লড়াইয়ে ৩ প্রার্থী
- ভোটের মাঠে পুলিশ সদস্যদের২২ কাজে নিষেধাজ্ঞা
- টাকাসহ আটকের ঘটনা ‘ষড়যন্ত্র’ দাবি জামায়াত প্রার্থীর
- আলেম–ওলামা–ইমাম–খতিবদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
- এবার কুমিল্লায় টাকাসহ জামায়াত নেতা আটক
- জাতীয় সংসদে কমছে আইনজীবী, বাড়ছে ব্যবসায়ী আধিপত্য
- দুই বছর পর ডিভিডেন্ড, পরিমাণ মাত্র ১ পয়সা!
- নগদ টাকার ঝড়: অনাপত্তি নিয়েই যাত্রা, তারপরই আটক!
- নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত
- জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে
- জয় বাংলা স্লোগান, অবশেষে ২ মোটরসাইকেল রেখে পলায়ন
- আইনি বাধ্যতামূলক না হওয়ায় মোটর বীমা উপেক্ষিত
- নির্বাচন ও গণভোটের ফলাফলের বড় ইঙ্গিত ইসির
- জামায়াত আমিরসহ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন
- আটক জেলা জামায়াতের আমির, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি
- বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
- এক দিনে সাবেক দুই চেয়ারম্যানের মৃত্যু
- নির্বাচনের আগের রাতে আবেগঘন বাণী উপদেষ্টার
- ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবেন না পুলিশ সদস্যরা
- বিদায়ের দিনে ঢাবি প্রশাসনের নজিরবিহীন পদোন্নতি
- অন্তর্বর্তীকালীন সরকার টেলিযোগাযোগ আইনে ঐতিহাসিক সংস্কার
- যে আসনে সবচেয়ে বেশি ভোটার
- ঢাকাবাসীর জন্য বড় দুঃসংবাদ
- জাইমা রহমান যে কেন্দ্রে ভোট দেবেন
- এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের ভোট কেন্দ্র প্রকাশ
- থার্মোবারিক বোমার ধ্বংসযজ্ঞ, হাজারো ফিলিস্তিনি মুহূর্তে ‘বাষ্পীভূত’
- ভোট দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, দেখে নিন পুরো তালিকা
- ভোটাররা যা করতে পারবেন আর যা করতে পারবেন না
- সাবেক এমডির বাসায় গৃহকর্মী নির্যাতন: আদালতে লোমহর্ষক বর্ণনা
- ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
- ‘অতীত ভুলে গেলে চলবে না’—নির্বাচন নিয়ে সতর্কবার্তা
- নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
- ভোট দিতে যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ১১ দলের বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির
- স্বর্ণ লেনদেন ঘিরে বিতর্ক, নিষেধাজ্ঞায় প্রতিষ্ঠান
- রোজায় যেসব পণ্য বেচবে টিসিবি
- নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি
- যুক্তরাষ্ট্রে ৮৫ শতাংশ রফতানি পণ্যে শূন্য শুল্ক
- রফতানি খাতে তারল্য বাড়াতে দুই ব্যাংকের চুক্তি
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- ভয় জয় করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
- প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান যেখানে ভোট দেবেন
- রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা
- প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে, কমেছে স্ত্রীর
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- পোশাক খাতে সুসংবাদ: মার্কিন বাজারে কমছে শুল্ক, বাড়বে রপ্তানি
- পোশাক খাতে সুসংবাদ: মার্কিন বাজারে কমছে শুল্ক, বাড়বে রপ্তানি
- ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
- উত্তরাধিকারসূত্রে শেয়ার হস্তান্তরের ঘোষণা
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- বিএসসির মুনাফায় নতুন সমীকরণ
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
- ডিজিটাল সংস্কারে বদলে যাচ্ছে শেয়ারবাজার: বাংলাদেশ ব্যাংক
- সেনাবাহিনীর পর এবার ব্যাংক কর্মকর্তা; বিতর্কিত ভিডিও ফাঁস
- ভোটের উত্তাপে দেশের শেয়ারবাজার: সুযোগ নাকি ঝুঁকি?
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা
- ফুঁসে উঠল বাংলাদেশ ব্যাংক—পদত্যাগের আল্টিমেটাম
- ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন জামায়াত আমির
- ১০ শেয়ারের অবদানে শক্তিশালী উত্থানে শেয়ারবাজার
- বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির ৫ বছরের হিসাবে ‘বিশেষ তল্লাশি’
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
জাতীয় এর সর্বশেষ খবর
- নিজেদের ভোট ছাড়াই নির্বাচনী লড়াইয়ে ৩ প্রার্থী
- ভোটের মাঠে পুলিশ সদস্যদের২২ কাজে নিষেধাজ্ঞা
- টাকাসহ আটকের ঘটনা ‘ষড়যন্ত্র’ দাবি জামায়াত প্রার্থীর
- আলেম–ওলামা–ইমাম–খতিবদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
- এবার কুমিল্লায় টাকাসহ জামায়াত নেতা আটক














