ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আলেম–ওলামা–ইমাম–খতিবদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৮:১৬:৩৬
আলেম–ওলামা–ইমাম–খতিবদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দেশের বিভিন্ন ধারার ইসলামী নেতারা বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই তিনি প্রতিক্রিয়া জানান।

সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, জাতির জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে শীর্ষ আলেম-ওলামাদের এমন অবস্থান জনগণকে সঠিক দিকনির্দেশনা দেবে।

তিনি উল্লেখ করেন, ইসলামী মূল্যবোধে আস্থাশীল দল হিসেবে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়, তা মোকাবিলায় আলেম সমাজের স্পষ্ট অবস্থান কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সঠিক দিকনির্দেশনা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে তিনি সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে