ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রোজায় যেসব পণ্য বেচবে টিসিবি

২০২৬ ফেব্রুয়ারি ১১ ০৮:৫৪:২৯
রোজায় যেসব পণ্য বেচবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারাদেশে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি (ট্রাক সেল) কার্যক্রম পরিচালনা করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে ভর্তুকিমূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ করা হবে।

রমজানে টিসিবির নিয়মিত পণ্য—তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে ট্রাক সেলের আওতায় পণ্যের পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে।

জানা গেছে, রমজান শুরুর আগের দিন থেকেই টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে