ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এবারের নির্বাচনে ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৭:৩১:৪৫
এবারের নির্বাচনে ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে গত কয়েক বছরে বাংলাদেশের নির্বাচনের সময় বিরোধী দলগুলোর রাস্তায় উপস্থিতি ছিল সীমিত। কেউ ভোট বর্জন করেছিল, কেউ আবার জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের কারণে সক্রিয় হতে পারত না। তবে এইবারের ভোটের ছবি সম্পূর্ণ বিপরীত।

ভোটের মাঠে বিএনপি এগিয়ে থাকলেও ইসলামপন্থি জামায়াত নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী চ্যালেঞ্জ তৈরি করছে। ৩০ বছরের কম বয়সি জেন-জেড নেতাদের নতুন দলও জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। এনসিপি আন্দোলন রাজপথে সক্রিয় হলেও তারা স্বতন্ত্র নির্বাচনি শক্তিতে রূপান্তর করতে পারেনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে জানিয়েছেন, সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে প্রতিদ্বন্দ্বিতা করা তার দল সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পাবে বলে আত্মবিশ্বাসী।

বিশ্লেষকরা বলেন, নির্বাচনের ফলাফল সঠিকভাবে নির্ধারণ হলে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের ভূ-রাজনীতিতে এর প্রভাব পড়বে। ঢাকার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসি বলেন, জনমত জরিপে বিএনপি এগিয়ে থাকলেও ভোটারদের একটি বড় অংশ এখনো সিদ্ধান্ত নেননি।

সারা দেশে বিএনপির ‘ধানের শীষ’ এবং জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সংবলিত পোস্টার, ব্যানার এবং প্রচারণার গান দেখা যাচ্ছে। আগের নির্বাচনের তুলনায় এবার আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের আধিপত্য নেই।

বিশ্লেষকরা মনে করেন, ভোটাররা জামায়াতের প্রতি আকৃষ্ট হচ্ছেন তাদের ‘পরিষ্কার ভাবমূর্তির’ কারণে, ধর্মীয় অবস্থান নয়। ভোটাররা দুর্নীতি, অর্থনৈতিক সমস্যা ও জবাবদিহিমূলক নেতৃত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

যদি জামায়াত নেতৃত্বাধীন জোট এগিয়ে যায়, তবে তাদের চেয়ারম্যান ডা. শফিকুর রহমানও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকতে পারেন। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পরবর্তী সরকারপ্রধান হওয়ার সবচেয়ে সম্ভাব্য প্রার্থী বলে গণ্য হচ্ছেন।

২১ বছর বয়সী প্রথমবার ভোটদাতা মোহাম্মদ রাকিব বলেন, পরবর্তী সরকার জনগণকে স্বাধীনভাবে ভোটাধিকারের সুযোগ দেবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, “আওয়ামী লীগ নিয়ে অনেকেই বিরক্ত ছিল। আশা করি পরবর্তী সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে