ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

র‍্যাবের হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৭:২০:১৩
র‍্যাবের হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : সোমবার (৯ ফেব্রুয়ারি) সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। এই তথ্য তিনি ১০৪ জনকে গুম ও হত্যার মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণের সময় প্রদান করেন।

মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সাক্ষ্যগ্রহণ চলাকালীন পুরো সাক্ষ্য নিজ হাতে লিখে নেন।

ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্যে উল্লেখ করেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধে ব্যর্থ হওয়ায় তিনি সেনাবাহিনী থেকে ডি.জিএফ.আই ও র‍্যাবে কর্মকর্তা পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তিনি আরও জানান, গুম ও হত্যার পাশাপাশি ‘আয়নাঘর সংস্কৃতি’ সৃষ্টির কারণে র‍্যাব ও ডি.জিএফ.আই বিলুপ্ত করার ইচ্ছা তার ছিল।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আনা হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি আসামিপক্ষের আইনজীবীরা ইকবাল করিম ভূঁইয়ার জেরা করবেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে