ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৩:১৩:১৮
ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে, নির্বাচনের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কিছু জরুরি সেবা ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে।

বন্ধ থাকবে এমন অফিস ও প্রতিষ্ঠান

সরকারি ও আধা-সরকারি অফিস: সচিবালয়সহ সব মন্ত্রণালয়, অধিদফতর, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থা বন্ধ থাকবে।

আদালত: সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সাধারণ ছুটি থাকবে; নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংক এবং বীমা কোম্পানি বন্ধ থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠান: স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বেসরকারি ও করপোরেট অফিস: ভোটাধিকার প্রয়োগ সুবিধার্থে সব বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা বন্ধ থাকবে।

দোকানপাট ও শপিংমল: বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি যৌথভাবে নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সারাদেশে সব দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

খোলা থাকবে জরুরি সেবা ও অফিস

জরুরি সেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি ও জরুরি টেলিযোগাযোগ সেবা সচল থাকবে।

সংবাদমাধ্যম: সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের অফিস ও কর্মী ছুটির আওতার বাইরে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: পুলিশ, আনসার, র‍্যাব ও সেনাবাহিনী নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকবেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব

নির্বাচন কমিশনের নির্দেশনায় রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। তারা নির্বাচনের দিন ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

শিক্ষক: ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জন্য ক্লাস স্থগিত থাকবে। তবে তারা ভোটকেন্দ্রে সম্পূর্ণ দায়িত্ব পালন করবেন।

ব্যাংকার: সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী যারা ভোটকেন্দ্র বা রিটার্নিং অফিসারের সহকারী হিসেবে দায়িত্বে থাকবেন, তাদের জন্য ব্যাংক ছুটি প্রযোজ্য হবে না।

নির্বাচন সংশ্লিষ্ট দফতর: নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের সব অফিস ভোটের দিন খোলা থাকবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সবচেয়ে ব্যস্ত সময় পার করবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে