ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভারতীয় ভিসা: নতুন নিয়মে যেভাব করবেন আবেদন

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ২০:৩৩:৫০
ভারতীয় ভিসা: নতুন নিয়মে যেভাব করবেন আবেদন

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে এই নতুন ‘অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ কার্যকর হয়েছে। এখন থেকে পরবর্তী তারিখগুলোর অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আবেদনকারীদের সুনির্দিষ্ট কিছু সময়সূচি মেনে চলতে হবে।

আইভ্যাক-এর নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো নির্দিষ্ট দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট তার আগের দিন সন্ধ্যা ৬টা থেকে উন্মুক্ত করা হবে। তবে এর আগে আবেদনকারীকে কিছু কাজ সম্পন্ন করতে হবে:

১. বিকেল সাড়ে ৫টার মধ্যে: আবেদনকারীকে আইভ্যাক-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘সাইন-আপ’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনীয় ওয়েভ ফাইল (ডকুমেন্ট) আপলোড করতে হবে।

২. সন্ধ্যা ৬টায়: অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলোর বুকিং শুরু হবে। আজ (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।

নতুন এই সিস্টেমের লিংকটি অফিশিয়াল আইভ্যাক ওয়েবসাইটে পাওয়া যাবে।রোববার (৮ ফেব্রুয়ারি) এবং পরবর্তী সকল তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই নতুন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।আবেদনকারীদের সফলভাবে স্লট পাওয়ার জন্য নির্দেশিকাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইভ্যাক জানিয়েছে, বিকেল সাড়ে ৫টার আগে ডকুমেন্ট আপলোড না করলে সন্ধ্যা ৬টার স্লট বুকিংয়ে অংশ নেওয়া সম্ভব হবে না। তাই আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের আগেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে