গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যার সত্যতা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার মৃত্যুর স্থান ও পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য সামনে আসছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ আল ইসলাম গাদ্দাফির আইনজীবীর দাবি অনুযায়ী, চার সদস্যের একটি কমান্ডো দল লিবিয়ার জিনতান শহরে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গুলি করে হত্যা করে। আইনজীবীর ভাষ্যমতে, হামলাকারীরা দ্রুত অভিযান শেষ করে ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে সাইফ আল ইসলামের রাজনৈতিক দলের প্রধানও মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয় এবং তদন্ত চলছে।
অন্যদিকে, সাইফ আল ইসলামের বোন লিবিয়ার একটি টেলিভিশন চ্যানেলে ভিন্ন দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী, জিনতান শহরে নয়, বরং আলজেরিয়া সীমান্তের কাছে ভ্রমণের সময় সাইফ আল ইসলাম নিহত হন। তবে তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
৫৩ বছর বয়সী সাইফ আল ইসলাম গাদ্দাফিকে একসময় তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। গাদ্দাফি শাসনামলে তিনি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন এবং আন্তর্জাতিক পরিসরেও প্রভাবশালী ভূমিকা পালন করেন।
২০১১ সালে লিবিয়ায় গণঅভ্যুত্থানের পর সাইফ আল ইসলাম প্রায় ছয় বছর জিনতানে একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক ছিলেন। বিক্ষোভ দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিচার দাবি করেছিল। পরে ২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে পূর্বাঞ্চলে জারি করা সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি পরবর্তীতে মুক্তি পান।
গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া কার্যত বিভক্ত অবস্থায় রয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিদ্বন্দ্বী সরকার ও সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত রয়েছে। গাদ্দাফির শাসনামলে সাইফ আল ইসলাম অনানুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে হওয়া আলোচনার মাধ্যমেই লিবিয়া পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ তৈরি হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যার সত্যতা প্রকাশ
- ৫ হাজার ডলারের ঘর ছাড়াল স্বর্ণ, সামনে আরও চমক
- বিএনসিসি মোতায়েন নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৭ নেতা
- একদিনে দুই দফায় বাড়লো স্বর্ণের দাম
- নির্বাচন নিয়ে সেনাপ্রধানের কড়া বার্তা
- সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের রিং পেলেন প্রার্থীর স্ত্রী
- পে-স্কেল নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা
- টানা ৪ দিন বন্ধ থাকবে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
- টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ মারুফা-জ্যোতিদের
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- নাহিদের রিট খারিজ, মাঠে থাকছেন বিএনপির কাইয়ুম
- বিএসইসির সাবেক কমিশনার ও অতিরিক্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- পোশাকের মন্দায় হোঁচট খাচ্ছে রপ্তানি: লক্ষ্য থেকে দূরে বাংলাদেশ
- দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ
- বদলে যাচ্ছে র্যাবের নাম
- বিক্রেতা সংকটে থমকে গেল ১৫ শেয়ার
- ডিভিডেন্ড পেয়েছে তিন কোম্পানির বিনিয়োগকারীরা
- সঞ্চয়পত্রে কর নিয়ে হইচই, শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত এলো
- কারখানায় তালা, হিসাবে গরমিল: মহাবিপাকে অ্যাপেক্স উইভিং
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ভারপ্রাপ্ত এমডি সিদ্দিকুর রহমান
- বুড়িগঙ্গার পানি খাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর
- উত্থান অব্যাহত রাখতে ৭ কোম্পানির বড় ভূমিকা
- শেয়ারবাজারে সবুজ সংকেত, লেনদেনে হিসেবি অবস্থান
- ০৩ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষ ধনী প্রার্থীদের তালিকা প্রকাশ
- দুই বিয়ে করা প্রসঙ্গে যে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু
- একটি লটারির টিকিটেই রাতারাতি বদলে গেল ২১ জনের জীবন
- কিশোরীদের যেভাবে ফাঁদে ফেলেন কুখ্যাত এপস্টেইন ও তার প্রেমিকা
- আঙুল ফোটানো: স্বস্তি নাকি ঝুঁকি?
- টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
- শবে বরাতে হালুয়া বিতরণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা
- নাম জড়ানোর অভিযোগে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- আবহাওয়া অফিসের সতর্কবার্তা: দিনের বাড়তি সতর্কতা
- রমজানে মিলবে ৬৫০ টাকার গরুর মাংস জানুন বিস্তারিত
- আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ২৫০০ কোটি টাকার বন্ড আসছে, কিনবেন যেভাবে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- গ্রামীণফোনের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
- কন্টেইনার হ্যান্ডলিং ও ভাড়া কমায় সামিট পোর্টের আয়ে টান
- গ্রামীণফোনের ২ হাজার ২০০ কোটিতে মিলল নতুন স্পেকট্রাম
- জাইমা রহমানের চায়ের আড্ডা, আলোচনা হলো যেসব বিষয়ে
- ডলারের হাহাকার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের বিশাল পদক্ষেপ
- আসন্ন নির্বাচনে ৯টি আসনে ধানের শীষ হারালো স্থান!
- সাবেক মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকার তথ্য প্রকাশ
- যে মামলায় বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার
- মার্কেট মুভারে নতুন পাঁচ কোম্পানি
- গভর্নর পদ ছাড়ছেন, মুখ খুললেন আহসান এইচ মনসুর
- লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- এক নজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- এক নজরে ১৫ কোম্পানির ইপিএস
- গ্রামীণফোনের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- শেয়ারবাজার নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠক
- খান ব্রাদার্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সি পার্ল হোটেলের প্রান্তিক প্রকাশ
- স্বপ্ন' রাঙাতে এসিআই-এর ৬৪০ কোটি টাকার বিশাল বিনিয়োগ
- সিমটেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- চার দিনের ছুটি ঘোষণা
- অনিশ্চয়তার মুখে গ্রামীণফোনের বিলিয়ন ডলারের ‘সালিশ’ প্রস্তাব
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস














