ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিএনসিসি মোতায়েন নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ০৯:৩১:২০
বিএনসিসি মোতায়েন নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী কাজে সহযোগিতার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটকেন্দ্রের পরিবর্তে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (ওসিভি ও আইসিপিভি) গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন বিএনসিসি ক্যাডেটরা।

এ ছাড়া ১১ ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে পাঁচটি সেকশনে দায়িত্ব পালন করবেন তারা।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় তরুণ ছাত্রদের সম্পৃক্ত করা সমীচীন নয়। এতে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান উভয়ই বিতর্কের মুখে পড়তে পারে।

বিএনপির এই দাবির পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে আসে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে